সৌদিতে ২ পক্ষের গোলাগুলিতে নিহত ৬

0
335
সৌদিতে ২ পক্ষের গোলাগুলিতে নিহত ৬
সৌদিতে ২ পক্ষের গোলাগুলিতে নিহত ৬

বিশ্ববার্তা ডেস্ক: সৌদি আরবে ২ পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের এই ঘটনটি ঘটে বলে জানা যায়। সূত্র : নিউইয়র্ক টাইমস

আরো পড়ুন: লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যে চলছে উত্তেজনা

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি পরিবারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। সৌদি পুলিশের মুখপাত্র বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জায়েদ আল-ডাব্বাশ জানান, মঙ্গলবার আসির প্রদেশে এ সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, নিহতরা সবাই সৌদি নাগরিক। এ অপরাধে ব্যবহৃত অস্ত্র জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করছেন প্রসিকিউটররা।

সৌদিতে এ ধরনের ঘটনা বিরল।এদিকে, এই গোলাগুলির ঘটনা সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়া হয়নি।

আপনার মতামত দিন