শ্রীমঙ্গলে গলাটিপে বানর হত্যার দায়ে মামলা- বন বিভাগ

0
179
শ্রীমঙ্গলে বানরকে হত্যার দায়ে মামলা- বন বিভাগ
শ্রীমঙ্গলে বানরকে হত্যার দায়ে মামলা- বন বিভাগ

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে একটি বন্য প্রাণী বানরকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে কয়েকজন স্থানীয়লোক। এ ঘটনায় মামলা দায়ের করেছে বন বিভাগ।

আরো পড়ুন: প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় চিকিৎসককে গণধোলাই

একটি নিরীহ বন্য প্রণী খাবারের সন্ধানে লোকালয়ে বাহির হলে কয়েকজন লোক বানরটিকে নৃশংসভাবে হত্যা করে। এই হত্যা মামলায় আসামিরা হলেন সাহেব আলী, জামাল মিয়া ও কুদ্দুস মিয়া।

আজ রোববার মুঠোফোনে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, এই ঘটনাটি তদন্ত করে গত ৫ এপ্রিল তিনি নিজে বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এ ৬ ও ৩৯ ধারায় তিনজনকে আসামি করে এই মামলা করেছেন। মামলা নং-৩৩।

উল্লেখ্য, গত ৩১ মার্চ একটি বানর পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে পশ্চিম লাইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়ায় লোকালয়ে চলে আসে। পরে বানরটিকে ধরে কুদ্দুস মিয়া, জামাল মিয়া ও সাহেব আলী মিলে গলাটিপে হত্যা করে।

শুধু তাই নয় নৃশংসভাবে বানর হত্যার এই ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আপনার মতামত দিন