ছাতকের দু’পক্ষের সংঘর্ষে মালামাল লুট ও আহত ৩০

0
163
ছাতকের দু'পক্ষের সংঘর্ষে মালামাল লুট ও আহত ৩০
ছাতকের দু'পক্ষের সংঘর্ষে মালামাল লুট ও আহত ৩০

ছাতক প্র‌তি‌নি‌ধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্টেটাস দেয়াকে কেন্দ্র কনে ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৩০জন আহত হয়েছেন। এসময় নগদ অর্থসহ প্রতিপক্ষের মালামাল লুট করা হয়।

আরো পড়ুন: প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় চিকিৎসককে গণধোলাই

গ্রামবাসী সুত্রে জানাযায়, সাইদুল ইসলামের লোক খোরশেদ ও মইনুল স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দেন, ‘আঙ্গুর মিয়া এলাকার কোনও উন্নয়ন করেননি’।

এই স্টেটাসের বিরুদ্ধে আব্দুল আজিজের ছেলে মানুন মিয়া প্রতিবাদ জানান। এক পক্ষের স্টেটাস দেয়া ও অন্য পক্ষের প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে শনিবার (৯মে) রাত ৯ টার দিকে সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষে আহত হালিমা(২৫) রুবেল(২২) রামিজ আলী(৫৫) দিলোয়ার(২২) বাবলা(২৬) খুরশিদ আলী(২৫) শানুর(৩০) আব্দুল কাহার(৪০) আশাকুল(৫০) সাদাম(২২) আগুর মিয়া(৫৫) জাফরুল(৩৫) ছালেক(২৪) আজির(৩০) আনফর(৩৫) মখলিছ আলী(৪৫) মুস্তাকিন(১৮) আছমত আলী(২১) জুনুর(২৭) লোকমান(১৯) লাহিন(২৬) সুলেমান(২৮) রুমন(১৭) সুনা আমিন(২০) সহ গুরুতর আহত ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

সাইদুল ইসলাম বলেন, খোরশেদ ও মইনুলের সাথে পূর্ব শত্রুতা ছিলো আব্দুল আজিজের, গতকালকে খোরশেদ ও মইনুলদ্বয় আব্দুল আজিজকে মারার উদ্দেশ্যে ডাকাডাকি করে, এ নিয়ে ইউপি সদস্য আঙ্গুর মিয়ার মধ্যস্থতায় তাদের মাঝে সৃষ্ট ঝামেলা মিমাংসার জন্য বসার কথা ছিলো।

কিন্তু আজকে তারা আব্দুল আজিজের বাড়ীতে আক্রমণ চলিয়ে হলিমাকে আহত করে, হালেমা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষিকা। আজিজের বাড়িতে আক্রমণের পাল্টা আক্রমন চালায় আজিজের গুষ্টির লোকেরা। মইনুল ও খোরশেদরা পলিয়েগেলে আজিজের গুষ্টির লোকেরা আমার বাড়ীতে হামলা চালিয়ে নগদ দেড় লক্ষাধিক টাকা সহ যাবতীয় মালামাল লোট করে নেয়।

ইউপি সদস্য আঙ্গুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইদুলের ভাতিজা খোরশেদ আব্দুল আজিজের বাড়ীতে আক্রমন করলে হালেমাকে আহত করে তারা। হালেমা গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানিতে নিয়ে যাওয়া হয়। পরে আজিজের লোকেরা পাল্টা আক্রমন চালায়।

এ বিষয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাচ্চু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।

আপনার মতামত দিন