প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় চিকিৎসককে গণধোলাই

0
191
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় চিকিৎসককে গণধোলাই
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় চিকিৎসককে গণধোলাই

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেয়েছেন এক চিকিৎস।ওই চিকিৎসকের নাম মোমিন উদ্দিন।তিনি চুনারুঘাট হাসপাতালের আরএমও।

বৃহস্পতিবার ৭ মে গভীর রাতে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বাসায় আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তিনি।প্রেমিকার বাসায় পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের ধোলাইয়ের শিকার হন তিনি।

আরো পড়ুন: চীনে নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায় সুস্থ হওয়া রোগীরা

পরে তাকে গণধোলাই দিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল হান্নানের জিম্মায় দেয়া হয়। বিষয়টি এখন চুনারুঘাটে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

এলাকাবাসীরা জানান, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসপাতালের আরএমও ডা. মোমিনের পরকীয়া চলছিলো।এ ব্যাপারে এলাকাবাসী তাকে বার কয়েকবার সতর্ক করেন। কিন্তু ডা.মোমিন সেই নিষেধ না মেনে ওই নারীর সাথে পরকীয়া চালিয়ে যান। 

বৃহস্পতিবার গভীর রাতে ডা. মোমিন পৌর শহরে অবস্থিত ওই নারীর বাসায় গেলে এলাকাবাসী তাকে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর আবদুল হান্নান ঘটনাস্থলে এসে ডা. মোমিনকে তার জিম্মায় নেন।

এ ব্যাপারে ডাক্তার মোমিন কোনো কথা বলতে চাননি। তবে হাসপাতালের আধিকারিক ডা. মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আপনার মতামত দিন