কমলগঞ্জ ধলাই নদী থেকে এক চা-শ্রমিকের লাশ উদ্ধার

0
155
কমলগঞ্জ ধলাই নদী থেকে এক চা-শ্রমিকের লাশ উদ্ধার
কমলগঞ্জ ধলাই নদী থেকে এক চা-শ্রমিকের লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে মিরতিঙ্গা চা বাগান থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর চা শ্রমিক সন্তান দুলন রাজভর (৩০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরো পড়ুন: করোনায় আক্রান্ত সন্দেহে ছাদ থেকে পড়ে পুলিশ কন্সটেবল আত্মহত্যা

সোমবার (৪ মে) বিকেলে ধলাই নদীর ধর্মপুর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলন রাজভর মৃর্তিংগা চা বাগানের মৃত বুধু রাম রাজভরের ছেলে।

বাগানের শ্রমিকরা জানান, মৃত দুলন রাজভর তার বাবার মৃত্যুর পর থেকে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। মানসিক সমস্যায় ভোগতে থাকা দুলন গত বৃহস্পতিবার হতে নিখোঁজ হয়। তার মা তাকে অনেক খুঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

সোমবার দুপুরে উপজেলার রহিমপুর ইউপির ধর্মপুর ঘাট এলাকার ধলাই নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা কমলগঞ্জ থানায় খবর দিলে বিকালে স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করার পর তার পরিচয় নিশ্চিত হয়। পরে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অপমৃত্যু দায়ের করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত দিন