বিশ্ববার্তা ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ কথা জানান।
আরোও পড়ুন: কমলগঞ্জে বালিগাঁও আদর্শ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
এসময় তিনি বলেন, “স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও আমরা এখন খুলবো না। সেটা আমরা কখন খুলবো, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল-কলেজ সবই বন্ধ থাকবে, যদিও না করোনাভাইরাস তখনো অব্যাহত থাকে।”
“যখন এটা (করোনাভাইরাস) থামবে, আমরা তখনি খুলবো।”
সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।এসময় এই কনফারেন্সের সাথে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা এ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
জেলাগুলো হচ্ছে- বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় মার্চ মাসের আট তারিখ এর পর ১৬ই মার্চ সরকার ঘোষণা দেয়, ১৭ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।
পরবতীতে করোনার সক্রমণ বাড়তে থাকলে সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়িয়ে আগামী ৫ মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলা জানানো হয়েছিল।
এদিকে, সরকারের ঘোষণা অনুয়ায়ী সাধারণ ছুটিতে কার্যত লকডাউনের কারণে এ বছরের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।












