কমলগঞ্জে বালিগাঁও আদর্শ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

0
197
কমলগঞ্জে বালিগাঁও আদর্শ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
কমলগঞ্জে বালিগাঁও আদর্শ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বালিগাঁও গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ১৮০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(২৭এপ্রিল) বালিগাঁও ঈদগাহ মাঠে বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের অরাজনৈতিক সামিজিক সংগঠন বালিগাঁও আদর্শ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল,ডাল,চানা,তেল,পিয়াজ ও লবন প্যাকেট করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বালিগাঁও আদর্শ সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.সিদ্দেক আলী, মো.রাশিদ মিয়া, সাবেক ইউপি সদস্য মো.আব্দুল মতিন, মো.তাজুল ইসলাম(তাজ),

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহীদ রুলু, সমাজকল্যাণ পরিষদের সিনিয়র সদস্য সিলেট ভয়েসের প্রতিনিধি মো. আহমেদুজ্জামান আলম, আহ্বায়ক শেখ হাবিবুর রহমান নোমান, যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববাতা সংবাদপত্রের সম্পাদক কামরুজ্জামান জামান,সংবাদিক ফারহান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক জামী, নজরুল ইসলাম, কয়ছর আহমদ, এবং সদস্য সচিব জাকির হোসেন পান্না, সদস্য সাকের আলী সজীবসহ, অনান্য সদস্যবৃন্দ।

এসময় উক্ত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বর্তমান সংকটময় পরিস্থিতিতে গ্রামের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এই আদর্শ ক্লাবের মাধ্যমে সব ধরণের সহযোগিতার আস্বাস প্রধান করা হয়।

আপনার মতামত দিন