বিয়ানীবাজারে নমুনা সংগ্রহ করা ১৯ ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ

0
160
বিয়ানীবাজারে নমুনা সংগ্রহ করা ১৯ ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ
বিয়ানীবাজারে নমুনা সংগ্রহ করা ১৯ ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ

বিশ্ববার্তা ডেস্ক: করোনা ভাইরাস সন্দেহে বিয়ানীবাজার থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো ১৯ ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমলেক্সে সূত্র এ তথ্য জানিয়েছে।

গত বুধবার আইসোলেশনে থাকা ১০ ব্যক্তিসহ ১২জনের করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসায় তাদের বাড়ি ফিরে যাবার অনুমতি দেয়া হয়েছে। তবে বাড়ি ফিরলেও তারা যাতে হোম কোয়ারেন্টাইন মেনে চলেন সেই নির্দেশনাও তাদেরকে দেয়া হয়েছে। এছাড়া বাড়িতে গিয়ে সংগ্রহ করা অন্য সন্দেহভাজন দুজনের করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত রোববার হাসপাতালের একটি টিম আইসোলেশনে থাকা ৮ তাবলীগ ও ২ গার্মেন্টস কর্মীসহ আরো ২ জনের নমুনা সংগ্রহ করেন। সন্দেহভাজন এই রোগীদের করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদের মধ্যে ২ জনের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ বিদ্যমান থাকলেও হাসপাতালের আইসোলেশনে ১০ জনের স্যাম্পল সতর্কতাস্বরূপ পাঠানো হয়।

গত ৪ এপ্রিল থেকে এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা থেকে সর্বমোট ১৯জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা জন্য প্রেরণ করা হয় এবং সবগুলো রিপোর্টই নেগেটিভ এসেছে।

আপনার মতামত দিন