নিজস্ব সংবাদদাতাঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কমলগঞ্জ উপজেলার বালিগাঁও আদর্শ সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে গত বুধবার(১৫এপ্রিল) উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলীর বাড়িতে ওই দিন সন্ধ্যায় সংবাদকর্মী আহমেদুজ্জামান আলমের সভাপতিত্বে ও সাকের আলী সজিবের সঞ্চালনায় গ্রামের যুবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্ব শেষে সর্বসম্মতিক্রমে শেখ হাবিবুর রহমান নোমাকে আহ্বায়ক ও মো. জাকির হোসেন পান্নাকে সদস্য সচিব করে ৬১সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এসময় নব নির্বাচিত আহ্বায়ক শেখ হাবিবুর রহমান নোমান বলেন, “বালিগাঁও আদর্শ সমাজকল্যাণ পরিষদ দীর্ঘ দেড় যুগ ধরে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সামাজিক দায়বদ্ধতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ক্রীড়া,উন্নয়ন ও হতদরিদ্র জনগোষ্ঠীর সেবা প্রদান করে আসছে।
আগের কমিটি দীর্ঘসময় অতিবাহিত হওয়ায় অনেক সদস্যের বিদেশগমন, সরকারি ও বেসরকারি চাকুরী হওয়ায় ও বর্তমানে করোনার প্রকোপে দিনমজুর তথা হতদরিদ্ররা মানবেতর জীবন যাপন করছে বিবেচনা করে ক্লাবের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে উপদেষ্টাবৃন্দ নতুন কমিটি ঘোষনা করেন। সাম্প্রতিক কিছু মানুষের কাছে ত্রান সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে, ক্রমান্নয়ে বাকীদের সাহায্য করা হবে”।














