কমলগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্হ্য মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান।
গতকাল বুধবার (১৫ এপ্রিল)রাতে কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের বৈধ্যনাথপুর (রাঙ্গাটিলা) গ্রামে অসহায় ও হতদরিদ্র মানুষদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মো.সাইফুল ইসলাম, সমাজসেবক শাহেদ আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত স্বাধীনতার পর থেকেই এ এলাকার লোকজন বিভিন্ন কারনে তাদের অধিকার থেকে এরা বঞ্চিত ও অবহেলিত।স্বাধীনতার ৪৮ বছরের পর এই প্রথম পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় স্থানীয়রা জানান জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারনে এই এলাকা বরাবরই রয়েছে অবহেলিত।এই সংকটময় পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে তারা অনেক খুশি।











