বিশ্ববার্তা ডেস্ক: লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়ছেন ভারতের অনেক মানুষ। আর এই কর্মহীন বেকার দিনমজুর আত্মহত্যা করেছেন। গত রোববার রাতে মালদায় ৫৪ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আত্মঘাতী ব্যক্তির স্ত্রী জানান, তার স্বামী হৃদরোগে ভুগছিলেন। কিন্তু ওষুধ কেনার টাকা ছিল না। তাদের দু’টি ছেলে ও একটি মেয়ে আছে। সংসার চালাতে বিভিন্ন জায়গায় কাজ করতেন এই দিনমজুর। কিন্তু, লকডাউনের কারণে এক সপ্তাহের বেশি কোনও কাজ জোটেনি তার।
আরোও পড়ুন:
- করোনাভাইরাস:এক বাড়ির ৯টি ঘর লকডাউন করছে প্রশাসন
- দেশে আরও ৫ জনের মৃত্যু! নতুন করে আরোও ৪১ জন আক্রান্ত
এই অবসাদ থেকেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে ধারণা স্থানীয়দের।
এর আগে, গত মাসে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কিছুদিন পরেই পরিবারের সদস্যদের খাবারের দুশ্চিন্তায় আত্মহত্যার পথ বেছে নেন কলকাতার নিম্নআয়ের দুই ব্যক্তি।
জানাযায় এই দু’জনই উত্তর কলকাতার ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন।সূত্র: হিন্দুস্তান টাইমস












