বিশ্ববার্তা ডেস্ক: ভারতে ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণা এখন চরম পর্যায়ে। মুসলিম যুবকদের এবার জোর করে জয়শ্রীরাম বলানোর পাশাপাশি হত্যার অভিযোগ উঠল মোদী সরকারের বিরুদ্ধে ।
লিঞ্চিং নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিল্লির বিখ্যাত জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তাঁর অভিযোগ, দেশ জুড়ে বাড়ছে মুসলিম দের হত্যার ঘটনা।
পেহলু খান ও তার দুই ছেলের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে লিঞ্চিং এর শিকার হতে হয়। এই প্রসঙ্গ টেনে ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেন, সরকার এই ধরনের ঘটনার নীরব দর্শক হয়ে উঠেছে।আর গো রক্ষার নামে বাড়ছে মুসলিম দের হত্যার ঘটনা।
২০১৭ সাল তেকে রাজস্থানের আলোয়ারের মব লিঞ্চিং এর ঘটনার কথা উল্লেখ করেন বলেন দিল্লির বিখ্যাত জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি।
শাহী ইমামের অফিস থেকে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “মানুষ আইন নিয়ে পরিহাস করছে আর সরকার এই ধরনের ঘটনা থামাতে কোনও চেষ্টা করছে না।
আরোও পড়ুন: শ্রীমঙ্গল পাঁচ ভাই রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
তাঁর দাবি, সরকারের বিদ্বেষমূলক আচরনের শিকার হচ্ছে ভারতীয় মুসলিমরা। তিনি আরো বলেন, প্রতিনিয়ত একজন মুসলিমকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়।তাঁদেরকে ভয় দেখানো হচ্ছে ও দমিয়ে রাখা হচ্ছে।
স্বাধীনতার পর থেকে আজও মুসলিমরা সুবিচার পায়নি, তাই এবার মুসলিমদের ধৈর্য হারাচ্ছে। সম্প্রতি ঝাড়খন্ডের লিঞ্চিং এর ঘটনার ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।












