আবারো আড়ংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

0
153
আবারো আড়ংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
আবারো আড়ংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

ডেস্ক বার্তা: জাতীয় ভোক্তা অধিকার আইনে পাঞ্জাবির দাম বেশি রাখায় আবারো আড়ংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

আজ মঙ্গলবার (২৫জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

তিনি জানান, সম্প্রতি কাওছার আহমেদ নামের এক ক্রেতা বাসাবো আড়ং আউটলেট থেকে একটি পাঞ্জাবি কেনেন ৮৩৬ টাকায়। পরবর্তীতে একই পাঞ্জাবি আবার কিনতে গেলে দাম রাখা হয় ১ হাজার ২১১ টাকা।

আরোও পড়ুন: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত সানজিদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এ বিষয়ে কাওছার আহমেদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে আড়ংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন।

ভোক্তার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানিতে বিষয়টির সত্যতা প্রমাণীত হয়। এটা গ্রাহকের সঙ্গে প্রতারণা। এ অপরাধে আড়ংয়ের বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত ৩ জুন ৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করায় উত্তরায় আড়ং শোরুমকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করে সাময়িক সময়ের জন্য শোরুম বন্ধ করা হয়েছিল। সুত্র: বিডিমর্নিং

আপনার মতামত দিন