বায়ু দূষণের কারণে সরকারের বিরুদ্ধে মামলা করলেন মা ও মেয়ে

0
136
বায়ু দূষণের কারণে সরকারের বিরুদ্ধে মামলা করলেন মা ও মেয়ে
বায়ু দূষণের কারণে সরকারের বিরুদ্ধে মামলা করলেন মা ও মেয়ে

বিশ্ববার্তা ডেস্ক: বায়ু দূষণ ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করলেন মা ও মেয়ে।প্যারিসের একটি আদালতে এই মামলার শুনানিও চলছে। বায়ু দূষণের ফলে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তুলেন মা ও মেয়ে।

ঐ মা ও মেয়ে হচ্ছেন ফ্রান্সের নাগরিক। মায়ের বয়স-৫২ এবং মেয়ের বয়স-১৬। বর্তমানে মা ও মেয়ে দুইজনই অসুস্থ। অসুস্থতার কারণে কাজে যেতে পারছেন নাG মা এবং মেয়ে ভূগছেন হাঁপানী রোগে। বর্তমানে তারা অর্লিন্স শহরে বসবাস করছেন। চিকিৎসকের পরামর্শে প্যারিস ছেড়ে অর্লিন্স শহরে আসেন তারা। সরকারের এমন ত্রুটির কারণে সরকারের বিরুদ্ধে মামলা করলেন মা ও মেয়ে এবং তাদের চিকিৎসা ও অন্যান্য ক্ষতিপূরণ হিসেবে ১৬০,০০০ ইউরো দাবি করেন তারা সরকারের কাছে। খবর: জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেল।

এর আগে ৫০ জন লোক এধরনের মামলা করেন দেশটির সরকারের বিরুদ্ধে। রাষ্ট্রকে চাপে রাখার জন্য এবং নীতিগত পরিবর্তন আনতে রেস্পায়ার নামের একটি বেসরকারি সংস্থা মামলাকারীদেরকে সহায়তা করে আসছেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে বর্তমানে বায়ুদূষন একটি প্রধান সমস্যা। প্রতিদিন অনেক মানুষই ভূগতভোগী হচ্ছেন বায়ু দূষণের সমস্যায়। স্বাস্থ্য ঝুঁকি, হৃদযন্ত্রের অসুখ, শ্বাসকষ্ট, ফুসফুস সংক্রমণ সহ ক্যানসারের মতো মরণব্যাধী রোগ হচ্ছে এই বায়ু দূষনের ফলে। লোকজন কিছুটা সতর্ক থাকলেও এই সমস্যার স্থায়ী সমাধাণ করতে হবে রাষ্ট্রকেই। তাই জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করলেন মা ও মেয়ে

আপনার মতামত দিন