মোঃ আহাদ মিয়া,কমলগঞ্জ: এক দিকে বয়ে গেছে নদী অন্য দিকে সড়ক এই দুইয়ের মধ্যেই প্রাকৃতিক ভাবে জন্ম নিয়েছে দৃষ্টিনন্দন কলাবতী ফুল।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী ধলাই নদী নদীর কূল ঘেঁষে দেখা মেলে বিরল প্রজাতির কলাবতী বা সর্বজয়া উদ্ভিদটির । এক সময়ে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ও বসত বাড়ির আশেপাশে এই সর্বজয়া উদ্ভিদটি পাওয়া যেত।
দৃষ্টিনন্দন এই উদ্ভিদটির বাংলা নাম কলাবতী আবার কেউ কেউ একে সর্বজয়া বলেও সম্মোধন করে। কলাবতী বা সর্বজয়া ফুলটির বৈজ্ঞানিক নাম Canna indica।
উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এর আদি নিবাস আমেরিকার ও ক্যারিবীয় অঞ্চল। প্রজাতির ধরন অনুযায়ী কলাবতী বা সর্বজয়া উদ্ভিদটির উচ্চতা ৭/৮ ফিট লম্বা হয়। এর পাতা দেখতে অনেকটা কলা গাছের পাতার মত, এজন্য উদ্ভিদটিকে কলাবতী বলা হয়।যদিও আকার আকৃতি অনুযায়ী তাদের মধ্যে অনেক প্রার্থক্য রয়েছে।
আরোও পড়ুন: প্রাকৃতিকভাবে বেড়ে উঠা অবহেলিত ‘শটি’ ফুল
কলাবতী উদ্ভিদের পাতা সবুজ রঙ্গের তবে পাতার চতুর্দিকে হালকা বেগুনি রংঙ্গের আবরণ রয়েছে। কলাবতী উদ্ভিদের চৈত্র বৈশাখ মাসে লাল রঙের ফুল ফুটে। পূর্বের কলাবতী উদ্ভিদ সহজেই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল বসতবাড়ি নদীর পাড়ে দেখা মিলত।
কালের বিবর্তন ও প্রতিকূল পরিবেশের কারণে কলাবতী বা সর্বজয়া উদ্ভিদটি আজ মহাবিপন্ন।












