জেলের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে ৪০ কয়েদির মৃত্যু

0
269
জেলের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে ৪০ কয়েদির মৃত্যু
জেলের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে ৪০ কয়েদির মৃত্যু

[ব্রাজিলে জেলের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে ৪০ কয়েদির মৃত্যু]

বিশ্ববার্তা ডেস্ক: গত সোমবার (২৭মে) বার্তা সংস্থা রয়টার্স এর দেওয়া একটি প্রতিবেদনে জানা যায় যে, ব্রাজিলের আমাজন জঙ্গলে মানাউস শহরে চারটি জেলের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে ৪০জন বন্দির মৃত্যুর ঘটনা ঘটে।

শুধু তাই নয়, এই ঘটনাটির আগেরদিন ঐ জেলের মধ্যে প্রতিদ্বন্দ্বী বন্দিদের মধ্যে এক সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি জনগণের নিকট অনেকটাই আকস্মিক।

এমন হতাহতের ঘটনার খবর পেয়ে জেলগুলোর মধ্যে সংঘটিত সহিংসতা থামাতে সেখানকার কেন্দ্রীয় একটি টাস্কফোর্সকে পাঠানো হয়। দেশটির জেলগুলোর মধ্যে অতি দ্রুতই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জানা যায় যে, ঐ জেলগুলোর মধ্যে যাদেরকে রাখা হয়েছে তারা ব্রাজিলের বড় বড় মাদক ব্যবসায়ীদের গ্যাং। আর ক্ষমতার দাপট খাটিয়ে সেই গ্যাংরাই সবগুলো জেল নিয়ন্ত্রণ করে থাকেন। এতে পুলিশ কিছু করতে চাইলেও করতে পারেনা।

২০১৭ এর জানুয়ারী মাসের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, ব্রাজিলের উত্তর ও উত্তরপূর্ব এলাকায় তিন সপ্তাহ ধরে জেলের মধ্যে কোন সহিংসতার ঘটনা ঘটেনি। তারপরেও ঐ সময় জেলগুলোর মধ্যে প্রায় ১৫০জন কয়েদি মারা যান। কিন্তু গ্যাংদের সহিংসতা থেমে থাকেনি। ব্রাজিলের সবচেয়ে বড় দুটি মাদক গ্যাংদল ফার্স্ট ক্যাপিটাল কমান্ড এবং রেড কমান্ড সহিংসতা চালিয়ে যাচ্ছিল। তারা একে অপরের বিরুদ্ধে নির্মম হত্যাকান্ড চালায়।

আপনার মতামত দিন