ইফতার মাহফিলে ডাকসু ভিপি নূরুল হক নূরকে মারধর

0
178
https://bissobarta.com
ছবি: সংগৃহিত

বিশ্ববার্তা ডেস্ক : বগুড়া শহরের পৌর পার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে ডাকসু ভিপি নূরুল হক নূরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ করা হয়।

do homework for you

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বগুড়া শহরের মসজিদ সড়কের গ্র্যান্ড এ মালেক চায়নিজ রেস্টুরেন্টে ইফতার আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যান ভিপি নূর। অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বাধা দেয় এবং রেস্টুরেন্টে তালা লাগিয়ে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় নূরুল হক নূর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:  do homework for you

এই ইফতার মাহফিলের আয়োজকরা জানান, গ্র্যান্ড এ মালেক চায়নিজ রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়। এ জন্য তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বিলও দেন। বিকেলে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার অনুষ্ঠানে করতে বাধা দেন। পরে তারা ইফতার পণ্ড করে দিয়ে রেস্টুরেন্টে তালা লাগিয়ে দেন।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা ওই ইফতার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।

আপনার মতামত দিন