সিলেটে নতুন করে ৪১ জনের কোভিড-১৯ শনাক্ত

0
278
সিলেটে নতুন করে ৪১ জনের কভিড-১৯ শনাক্ত
সিলেটে নতুন করে ৪১ জনের কভিড-১৯ শনাক্ত

বিশ্ববার্তা ডেস্ক: সিলেট বিভাগে নতুন করে ৪১ জনের দেহে করোনাভাইরাস ( কোভিড-১৯ ) শনাক্ত করা  হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৯ জনে।

আরো পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌর কাউন্সিলের মৃত্যু

সোমবার (২৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর এই ৪১ জনের করোনা পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

ঐদিন ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এবং তাদের মধ্যে ১৯ জনের দেহে করোনা পজিটিভ আসে। এসময় তিনি বলেন, নতুন শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা কম। তবে সিলেট জেলার কানাইঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও ওসমানীনগর উপজেলার বাসিন্দাই বেশি।

এ নিয়ে সিলেট জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৯ জনে। এইদিন সিলেট বিভাগের এর মধ্যে সিলেট জেলায় ১৯, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৮ জন।

সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজারে নতুন আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষার ফল ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বাংলাদেশে এখন পযন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে। তার মধ্যে করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে।এখন পযন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৯ জনে।

আপনার মতামত দিন