বিশ্ববার্তা ডেস্ক: মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত সৌদি আরব একটু একটু করে নিজের খোলস থেকে বেরিয়ে আসছে।তাদের সংস্কৃতিতে আসছে পরিবর্তন।এবার সৌদি আরবের বিমান চালানোর অনুমতি পেলেন প্রথম নারী পাইলট ইয়াসমিন।
সংস্কৃতির এমন পরিবর্তনের ধারাবাহিকতায় এবার সৌদি আরব বাণিজ্যিক বিমানে প্রথম নারী পাইলট হিসেবে অনুমতি পেলেনইয়াসমিন আল মাইমানি ।
ইয়াসমিন আল মাইমানি নামের ওই নারী বিমান ছয় বছর আগে বিমান চালানোর লাইসেন্স পাওয়ার পর এখন বাণিজ্যিক বিমান চালানোর অনুমতি পেলেন।
আরোও পড়ুন: ফেসবুক আইডি হ্যাক হলে তা ফেরত আনার উপায় ও প্রশাসনের সহযোপিতা নিতে করণীয়
আল আরাবিয়ার এক খবরে বলা হয়, বৈমানিক হিসেবে জর্ডান থেকে যোগ্যতা অর্জন করার পর যুক্তরাষ্ট্রে ৩০০ ঘণ্টা বিমান ওড়ানোর রেকর্ড করেন ইয়াসমিন।
ইয়াসমিন নেসমা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। এই এয়ারলাইন্সটি সৌদি ও মিসরের বিভিন্ন স্থানে ফ্লাইট পরিচালনা করে থাকে।
এদিকে ঐতিহাসিক এ অর্জনের পর এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন ইয়াসমিন। পোস্টে তিনি লিখেছেন- ‘আল্লাহকে ধন্যবাদ, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে।












