কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি বাজারে ৩২ হাজার টাকা জরিমানা আদায়

0
166
কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি বাজারে ৩২ হাজার টাকা জরিমানা আদায়
কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি বাজারে ৩২ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি বাজারে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে মেয়াদ উর্ত্তীণ ও ভেজাল মাল জব্দ করে ৩২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।

এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারের আব্দুল মুমিন এর মুদির দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মাল থাকায় ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরোও পড়ুন: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত সানজিদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এছাড়াও মুন্সীবাজারের আব্দুল জলিল ও সনত দেবনাথ এর ষ্টেশনারী দোকানে সিগারেট ডিসপ্লে প্রদর্শনীয় হওয়ায় ধুমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ দ্রব্য আইন-২০০৫ এর আওতায় ২ জনকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী জানান, চৈত্রঘাট ও মুন্সীবাজারে ৩টি দোকান থেকে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায়ের কথা স্বীকার করেন।

আপনার মতামত দিন