দেশে আরও একজনের মৃত্যু এবং নতুন আক্রান্ত ১৮ জন

0
162
দেশে আরও একজনের মৃত্যু এবং নতুন আক্রান্ত ১৮ জন
দেশে আরও একজনের মৃত্যু এবং নতুন আক্রান্ত ১৮ জন

বিশ্ববার্তা ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্ত ১৮ জন রোগীকে সনাক্ত করা হয়েছে।

আরোও পড়ুন:

এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

রবিবার(৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন যিনি মারা গেছেন তার বয়স ৫৫ বছর। তিনি নারায়ণগঞ্জে থাকতেন।

বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের মধ্যে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৬ জন বাংলাদেশি।এদিকে যুক্তরাজ্যে ১৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবে ৩ জন, ইতালি এবং কাতারে ২ জন|

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৪৯৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়লো।

আপনার মতামত দিন