কমলগঞ্জে মাধবপুর জামে মসজিদে দারুল কিরাত শাখার সমাপনী অনুষ্ঠান

0
175
কমলগঞ্জে মাধবপুর জামে মসজিদে দারুল কিরাত শাখার সমাপনী অনুষ্ঠান
কমলগঞ্জে মাধবপুর জামে মসজিদে দারুল কিরাত শাখার সমাপনী অনুষ্ঠান

কমলগঞ্জ সংবাদদাতা : দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর জামে মসজিদ শাখার মাসব্যাপী পবিত্র কুরআন শরীফ সহীহ শুদ্ধভাবে শিক্ষাদান শেষে ফলাফল ঘোষণা, পুরষ্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ জুন ) বিকাল ৪ টায় আব্দুর রহীম -এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্পাদক সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন। মাধবপুর শাখা কেন্দ্রের নাজিম ও প্রধানকারী মাওলানা আব্দুল করীম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দারুল কিরাত পরিচালনা কমিটির দায়িত্বশীল সহযোগী ও বিশিষ্টজন মো. নূর উদ্দিন মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ শফিকুর রহমান, জামে মসজিদ পরিচালনা নির্মান কমিটির সহ- সভাপতি মো. খসরুজ্জামান, সদস্য মো. আব্দুল লতিফ, দারুল কিরাত পরিচালনা কমিটির দায়িত্বশীল মো. আনোয়ার হোসেন, মো.মুহিবুর রহমান ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল কিরাতের সহকারী কারী সেলিম আহমেদ, মো.আনাম উদ্দিব নিজাম হোসেন, আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমন আহমেদ, আজহার উদ্দিন, নাজিম আহমেদ,জাহাঙ্গীর আলম, ময়না আহমেদ, সানুর মিয়া।

অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের চুড়ান্ত পরীক্ষার ফলাফল ও ১৭ রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষেও আয়োজিত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়

আপনার মতামত দিন