কমলগঞ্জ প্রতিনিধি: বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ জুন) সন্ধ্যা ৬ টায় এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ -সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা ছাত্রদল আহবায়ক গোলাম রাব্বানী তৈমুর, জেলা যুবদলের সহ- আইনবিষয়ক সম্পাদক এমদাদুল হক সুমন, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, মছদ্দর আলী, জাহাঙ্গীর মুন্না রানা, আবুল কাশেম গফফার, আবুল খায়ের অশ্রু, উপজেলা ছাত্রদলের যুগ্ম -আহ্বায়ক কয়েছ আহমদ,মোঃ শাহাবুদ্দিন কলেজ ছাত্রদলের আহব্বায়ক কাজী ফয়ছল আর, এ সাগর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ইউপি ছাত্রদল সভাপতি মেহেদি হাসান জুয়েল।
আরোও পড়ুন: ইমাম ও মোয়াজ্জিনদের আর্থীক অনুদান প্রদান – কমলগঞ্জ
ইফতারের পূর্বে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷












