সড়ক দুর্ঘটনা কমাতে সরকার অফ কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও কিছুতেই যেন এই সড়ক দুর্ঘটনার হাত থেকে মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে না।
আজ রোববার সকাল ১০ টার দিকে( ২৮ এপ্রিল) চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় ৫ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুইজন সম্পর্কে মা, ছেলে।
নিহতরা হলেন রঞ্জিত চন্দ্র (৫২) ফখরুল ইসলাম (৭৫) আবুল কালাম (৬২) জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার ছেলে রুমান (৮)।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় কারো কর্ডোভা পরিবহনের একটি বাস সামনে থেকে চাপা দিলে এই ৫ জন যাত্রী নিহত হন।
পরবর্তীতে নিহতদের মরদেহ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।
আপনার মতামত দিন












