নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ বিমানের সাবেক ক্যাপ্টেন ও বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলী আশরাফ খান।
আরো পড়ুন: চীনা বাহিনী ঢুকে পড়ছে ভারত সীমান্তে
মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাবেক ক্যাপ্টেন আশরাফ খান। তার মৃত্যুর এক সপ্তাহ আগে কোভিড-১৯শে আক্রন্ত হয়ে মারা যান তার স্ত্রী রিনা আশরাফ।
বাংলাদেশ বিমানের সাবেক ক্যাপ্টেন আলী আশরাফের বয়স হয়েছিল ৫৩ বছর। তার স্ত্রী রিনা আশারাফের বয়স হয়েছিল ৪৫ বছর।
রিনা আশারাফের খালাতো ভাই প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, “নভেল করোনাভাইরাস কোভিড-১৯ শে সাত দিন আগে খালাতো বোন রিনাকে হারিয়েছিলাম। মঙ্গলবার হারিয়েছি ভগ্নিপতিকে। খুবই মর্মাহত আমরা। তাদের বিদেহি আত্মাদের মাগফেরাত কামনা করি।”
আলী আশরাফ বাংলাদেশ বিমানের সাবেক ক্যাপ্টেনই ছিলেননা তিনি বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিও ছিলেন।
জাফর ওয়াজেদ আরোও বলেন, রিনা আশরাফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা গিয়েছিলেন। ভগ্নিপতি মারা গেছেন আনোয়ার খান মডার্ন হাসপাতালে।












