আনোয়ারায় রায়পুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

0
386
রায়পুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
রায়পুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় এই দুর্যোগময় মূহুর্তে আনোয়ারা উপজেলার হতদরিদ্র, কর্মহীন ও অসহায় ১৩০ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন রায়পুর সমাজ কল্যাণ পরিষদ।

আরো পড়ুন: দেবিদ্বারে দলীয় নেতা কর্মীদের মাঝে আঃ আউয়াল খানের ঈদ সামগ্রী বিতরণ

শুক্রবার (১৫ মে) রায়পুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রথম ধাপে অসহায় ও দোস্ত ১৩০ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। করোনাের দুর্যোগে অসহায় দোস্ত পরিবারগুলো ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহযোগিতা পেয়ে নিজেদের দুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে বলে জানান।

রায়পুর সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হারুন ইবনে গণি বলেন, দুর্যোগে দুৃর্বিসহ জীবন চালানো অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে পেরে নিজেদেরকে গর্ববোধ করছি। দুর্যোগকালীন এসমস্ত কাজ আমরা সামনে আরো ব্যাপকহারে করে যাব ইনশাআল্লাহ।

এতে আরো উপস্থিত ছিলেন হাফেজ সানাউল্লাহ, মোঃ তোহিদুল ইসলাম, ইমরান নাজির, নুরুল হুদা, আনিস, আবদু রউফ, জাফর, আবদুল জব্বার, শোয়াইব, ফরহাদ, রমজান আলী, জাফর, রিপন, শাকিল, রেজাউল, তারেক, নাঈম, বোরহান, কফিল, পাফেল প্রমুখ।

আপনার মতামত দিন