শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটো রিকশা সংঘর্ষে নিহত দুই

0
212
শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটো রিকশা সংঘর্ষে নিহত দুই
শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটো রিকশা সংঘর্ষে নিহত দুই

জায়েদ আহমেদ, মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছেন

আরো পড়ুন: বাঁশঝারের ভিতর শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ

বুধবার দুপুর আড়াইটার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটো রিকশাকে (মৌলভীবাজার-থ ১১৪৪২৬) ধাক্কা দিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে পিআপটি থেমে যায়।

পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা যাত্রী এক যাত্রী ঘটনাস্তলেই নিহত হন এবং ও দুইজন গুরুতর আহত হয়। পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে যাত্রী আরেকজন মারা যায়। চালককে রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মৃত ব্যক্তির পাশে একটি আইডি কার্ড পাওয়া যায়, সেখানে তার নাম নিতাই পদ দাস হাজরা লিখা রয়েছে।

তিনি আরো বলেন, আমরা নিশ্চিত হতে পারছি না এটি মৃত ব্যক্তিরই নাম কি না। পিআপ এর চালক দূর্ঘটনার পর থেকে পিআপ রেখে পালিয়ে গেছ।

আপনার মতামত দিন