স্টাফ রিপোর্ট : দেশীয় তামাকজাত পণ্য বিড়ি শিল্পের উপর শুল্ক ও কর আরোপ, প্রত্যাহারের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন করেন বিড়ি ভোক্তা সংগঠন।
আজ সোমবার (১৩ মে) দুপুর ১২ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের ১০ নং পয়েন্টে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিড়ি শ্রমিক, বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন মর্তুজা আলী বাদশা, ইলিয়াস হোসেন, মনিরুজ্জামান, নূর হোসেন, সুমন মিয়া, রূপেন্দ্র দেব, সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের কারণে দেশীয় তামাকজাত পণ্য বিড়ি শিল্পের উপর প্রতিবছর কর ও শুল্ক বাড়ানো হয়।কিন্তু তুলনামূলকভাবে সিগারেটের উপর কমহারে করারোপ করা হয়।বিদায় দেশীয় বিড়ি শিল্প আজ ধ্বংসের মুখে।
বক্তারা আরো বলেন দেশীয় তামাকজাত পণ্য বিড়ি শিল্পের ভোক্তা হলেন গ্রামের দরিদ্র কৃষক, চা শ্রমিক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।
বিড়ি শিল্পের সাথে সম্পৃক্ত বিড়ি শ্রমিক কর্মচারী এবং দরিদ্র বিড়ি ভোক্তার কথা চিন্তা করে আগামী বাজেটে দেশীয় তামাকজাত পণ্য, বিড়ি শিল্পের উপর কর ও শুল্ক প্রত্যাহারের দাবি করেন তারা।









