স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬জুন) দুপুর সাড়ে ১২টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করা হয়।এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকের উপস্থিতিতে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক।প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুননহার পারভিন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ওয়াহীদ রুলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক ফোরামের সম্পাদক শাহীন আহমদ, আদিবাসী নেতা ভিম্পল সিংহ, চা- শ্রমিক নেত্রী গীতা রানী কানু প্রমুখ।
আরোও পড়ুন: হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টিকিটের মূল্য বেশি রাকায় ৪ প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা
আলোচনা শেষে চিত্রাংকন ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনায় বক্তরা বলেন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে সকলকে সচেতন হতে হবে এবং সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।












