বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত – সিরাজগঞ্জের উল্লাপাড়া

0
156
বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত - সিরাজগঞ্জের উল্লাপাড়া
বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত - সিরাজগঞ্জের উল্লাপাড়া

স্টাফ রিপোর্ট: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮জন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরোও বাড়তে পারে।

আজ রবিবার (২জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই লেগুনার যাত্রী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত হন।

ধারণা করা হচ্ছে, হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক। তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এর আগে আজ সকালে সুনামগঞ্জেও বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন। দুই জায়গা মিলে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেল।

সুনামগঞ্জে বাসের সাথে সংঘর্ষে লেগুনার ৬ যাত্রী নিহত
সুনামগঞ্জে বাসের সাথে সংঘর্ষে লেগুনার ৬ যাত্রী নিহত

এরআগে সুনামগঞ্জে বাসের সাথে সংঘর্ষে লেগুনার ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। বাড়তে পারে হতাহতের সংখ্যাও। সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আপনার মতামত দিন