উপ-পরিচালকের বদলি স্থগিত|আড়ং এর অভিযোগ মিথ্যা

0
150
উপ-পরিচালকের বদলি স্থগিতআড়ং এর অভিযোগ মিথ্যা
উপ-পরিচালকের বদলি স্থগিতআড়ং এর অভিযোগ মিথ্যা

বিশ্ববার্তা ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলির আদেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বদলির আদেশ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, সোমবার (৩ জুন) রাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাকে বদলির আদেশ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলির আদেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরক্তি সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন। তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালকের বদলির আদেশটি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।’

তবে অভিযান পরিচালনার সঙ্গে বদলির আদেশের কোনও যোগসূত্র নেই বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘অভিযান পরিচালনার সঙ্গে এই বদলির কোনও সংশ্লিষ্টতা নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ওই কর্মকর্তার মেয়াদ দুই বছর হয়ে গেছে।তাই তাকে নিয়মিত বদলির অর্ডারই দেওয়া হয়েছিল। তবে বদলির আদেশ ও অভিযান পরিচালনার ঘটনা একইদিনে হওয়ায় এটি আলোচনায় এসেছে।’

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আড়ং অধিক মূল্যে পণ্য বিক্রি করছিল, এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে। সেই অভিযানে নেতৃত্ব দেন মনজুর শাহরিয়ার।

আড়ং কর্তৃপক্ষ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বদলি করে। মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণের প্রাথমিক তদন্তে আড়ংয়ের অভিযোগ শতভাগ সঠিক নয় বলে প্রতীয়মান হয়। এ কারণে তার বদলির আদেশ স্থগিত করা হয়। মন্ত্রণালয় এ বিষয়ে অধিকতর তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদিকে ডাকসু এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক ফেসবুক স্ট্যাটাসে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগিত হওয়ার বিষয়ে জানান।

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার জসিমউদ্দিন রোডের আড়ংয়ের একটি আউটলেটকে একই পাঞ্জাবির দাম পাঁচ দিনের ব্যবধানে ৭৩০টাকা থেকে ১৪৩০টাকা দ্বিগুন রাখায় সাড়ে ৪লাখ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি আউটলেটটি ২৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করেন। এই ঘটনার কয়েক ঘণ্টা পর তার বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরোও পড়ুন: চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো

পরে তার ওই বদলির আদেশের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে।

আপনার মতামত দিন