প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কটুক্তির প্রতিবাদে আওয়ামীলীগ নেতা আহত

0
177
প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কটুক্তির প্রতিবাদে আওয়ামীলীগ নেতা আহত
প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কটুক্তির প্রতিবাদে আওয়ামীলীগ নেতা আহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতা মো: সাদিকুর রহমানের উপর প্রতিপক্ষরা দেশীয় অন্ত্র দিয়ে হামলা করে গুরুত্বর আহত করেন।

আরো পড়ুন: দেবিদ্বারে হিন্দু সংখ্যালঘু পরিবারের উপর হামলা

বুধবার ( ২০মে ) বিকেল ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের নীলপুর বাজারে সরকারী রাস্তার পাশে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষনশ্রী ইউনিয়নের রাবারবাড়ী গ্রামের কামরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল্লাহ (২৫) দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তার ব্যবহৃত ফেইসবুক আইডি দিয়ে বিষোদঘার করে যাচ্ছে।

ঘটনাটি দেখে লক্ষনশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাদিকুর রহমান ইসলামী ছাত্রশিবির সমর্থিত মোঃ আব্দুল্লাহর এই অন্যায় কাজের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানান।

এ ব্যাপারে আব্দুল্লাহর পিতা কামরুল ইসলাম এর কাছে বিচারপ্রার্থী হন তিনি। কিন্তু পিতার কাছে অভিযোগ জানানোর পর পুত্র আব্দুল্লাহ আরো বেপরোয়া হয়ে ফেইসবুকে সরকারের ২ শীর্ষমন্ত্রীর বিরুদ্ধে বিষোদঘার অব্যাহত রাখেন।

বুধবার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আব্দুল্লাহর এই অপকর্মের ব্যাপারে আবারও পিতার কাছে অভিযোগ জানালে আব্দুল্লাহর পিতা কামরুল ইসলাম দাবী করেন তার পুত্র সরকারের বিরুদ্ধে সমালোচনা করতেই পারে এতে দোষের কিছু নাই।

এ বিষয়ে কামরুল ইসলামের সাথে মোঃ সাদিকুর রহমানের আলাপ আলোচনার একপর্যায়ে কামরুল ইসলাম এর নির্দেশে তার ৩ পুত্র যথাক্রমে লাক্কু মিয়া (২৮),কাউসার (২০) ও আব্দুল্লাহ (২৫) তাৎক্ষনিকভাবে রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্রাদি নিয়ে সাদিকুর রহমানের উপর বর্বরোচিত হামলা করে তাকে আহত করে।

এ সময় আহত করার পাশাপাশি সাদিকুর রহমানের পকেটে থাকা ধানবিক্রির নগদ টাকা ছিনতাই করে নেয় হামলাকারীরা। ঘটনার পরপরই আহত সাদিকুর রহমানকে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পরে আহত সাদিকুর রহমান তার উপর হামলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেইসবুকে উদ্দেশ্যমূলক কটুক্তি ও বিষোদঘারের কথা উল্লেখ করে সুনামগঞ্জ সদর মডেল থানায় রাবারবাড়ী গ্রামের মৃত ফিরিজ আলীর পুত্র কামরুল ইসলাম ও কামরুল ইসলামের ৩ পুত্রের বিরুদ্ধে একটি মামলার অভিযোগ পত্র দায়ের করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা উল্লেখ করে বলেন, পুলিশ অভিযোগে আনীত বিষয়ের উপর দালিলিক ও সরজমিন তদন্ত করছে। তদন্তের পরই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত দিন