দেশে আরও ৫ জনের মৃত্যু! নতুন করে আরোও ৪১ জন আক্রান্ত

0
174
দেশে আরও ৫ জনের মৃত্যু! নতুন করে আরোও ৪১ জন আক্রান্ত
দেশে আরও ৫ জনের মৃত্যু! নতুন করে আরোও ৪১ জন আক্রান্ত

বিশ্ববার্তা ডেস্ক: আজ নতুন করে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।নতুন করে আরোও ৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

মঙ্গলবার(৭ এপ্রিল) দুপুরে অনলাইন সংবাদ বিফ্রিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এছাড়াও দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরোও ৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।  এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৪ জনে।

আক্রান্ত এই ৪১ জনের মধ্যে ২০ জন ঢাকায় শনাক্ত হয়েছেন, ১৫ জন নারায়ণগঞ্জে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন।

এদিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামের আবদুল ওহাব দেওয়ান (৬২) ঢাকার ওয়ারির র‍্যাংকিং স্ট্রিটের বাসিন্দা।

গত শুক্রবার গ্রামের বাড়িতে করোনাভাইরাসের কারণে ১০/১৫ জন দুঃস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে ঢাকায় ফিরে হঠাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন।

করোনার উপসর্গ দেখা দিলেও তিনি এটি খুব একটা পাত্তা দেননি, যাননি হাসপাতালে। কিন্তু সোমবার সকাল ৭টার দিকে মারা যান ওহাব দেওয়ান। মরদেহের নমুনা সংগ্রহ করে জানানো হয় তিনি করোনায় মারা গেছেন।

আপনার মতামত দিন