দুষ্কৃতীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে তৃণমূলকর্মীকে খুন

0
156
বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে তৃণমূলকর্মীকে খুন

বিশ্ববার্তা ডেস্ক: (ভারতের) নারায়ণগড়ে তৃণমূলকর্মী খুন । বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণেশ ভুঁইয়া নামে ওই তৃণমূলকর্মীকে খুন করে দুষ্কৃতীরা।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাইকা গ্রামে মাঠের পাশে ওই তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। বেধড়ক মারধরের পর তাঁকে গুলি করে মারা হয় বলে দাবি নিহত তৃণমূলকর্মীর পরিবারের লোকজন।

বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরোও পড়ুন: মুসলিম মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করতে বললেন বিজেপি নেত্রী সুনীতা সিং গৌড়

তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে জানান।

আপনার মতামত দিন