ডিইউজেকে দেশবন্ধু গ্রুপের পিপিই প্রদান

0
226
ডিইউজেকে দেশবন্ধু গ্রুপের পিপিই প্রদান
ডিইউজেকে দেশবন্ধু গ্রুপের পিপিই প্রদান

নিজস্ব সংবাদদাতাঃ করোনা সক্রমণ প্রতিরোধে ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) ৫শত পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই)সহ সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ।

আরো পড়ুন: উপসর্গ ছাড়াই মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসকের করোনা পজিটিভ

দেশবন্ধুর চেয়ারম্যান দৈনিক আজকালের খবরের সম্পাদকমণ্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফার উদ্যোগে করোনাযুদ্ধে ফ্রন্ট লাইনের যোদ্ধা গণমাধ্যমকর্মী তথা সাংবাদিকদের সুরক্ষায় এসব পিপিই প্রদান করা হয়।

আরো পড়ুন: শ্রীমঙ্গল প্রশাসনের পাশে খাদ্য অসহায় খাসিয়া সম্প্রদায়

মঙ্গলবার(৫মে) ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে পিপিই ও সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন দেশবন্ধু গ্রুপের পক্ষে দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার। সুরক্ষা সরঞ্জাম গ্রহণ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ।

এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক আছাদুজ্জামান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, আজকালের খবরের ডেপুটি ইউনিট চিফ মোজাম্মেল হক তুহিন, জনতার ডেপুটি ইউনিট চিফ জাহাঙ্গীর খান বাবু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন,দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মনজুর হোসেন চৌধুরী, এক্সিকিউটিভ এমআইএস জাহাঙ্গীর আলম প্রমুখ।

আপনার মতামত দিন