ডেস্ক রিপোর্ট : শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ কে কেন্দ্র করে চাচা নিহত বাবার অবস্থা আশঙ্কাজনক।
শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণীর এক ধর্ষিত ছাত্রী কে নিয়ে বাবার সামনে বাজে মন্তব্য করলে, বাবা এবং চাচা এই বাজে মন্তব্যের প্রতিবাদ করলে মন্তব্যকারী বাবা এবং চাচা কে ছুরিকাঘাত করে। এতে চাচা মারা যান এবং বাবাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় ।
মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানায় গত (৩০ এপ্রিল ২০১৯ইং) মঙ্গলবার চতুর্থ শ্রেণীর ছাত্রী (৯) কে ধর্ষণের অভিযোগ উঠে এই ঘটনায় জামাল মিয়া (২০) যুবককে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনার পরের দিন গত (১ মে ২০১৯) রোজ বুধবার রাত ৯ টায় শ্রীমঙ্গল উপজেলায় উপজেলার ভূনবীর ইউনিয়নে পশ্চিম লইয়ারকুল গ্রামের এক যুবক চেরাগ আলীর ছেলে আহাদ মিয়া ওই ধর্ষিতা চতুর্থ শ্রেণীর ছাত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেন। মেয়ের বাবা ( রহমান মিয়া ) ও চাচা (সিরাজ মিয়া) এই বাজে মন্তব্যের প্রতিবাদ করলে এর পর্যায়ে মন্তব্যকারী আহাদ মিয়া বাবা এবং চাচা কে ছুরি দিয়ে আঘাত করে। তাৎক্ষণিকভাবে মেয়ের চাচা (সিরাজ মিয়া) অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে মারা যান এবং মেয়েটির বাবা(রহমান মিয়া) আশঙ্কাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
এ ঘটনার পর পরই আহাদ মিয়া পালিয়ে যায়। এদিকে রাত ১১ টার দিকে হত্যাকারী আহাদ মিয়া কে ধরার জন্য শ্রীমঙ্গল থানার পুলিশ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।
এই সময় মৌলভীবাজারের পুলিশ সুপার মো শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন।









