কামরান উদ্দিন (ছাতক প্রতিনিধি): করোনাভাইরাস আতঙ্কে এবার সুনামগঞ্জের বাহিরের জেলা থেকে আসছেন না ধান কাটার শ্রমিক।সামাজিক দুরুত্ব বজায় রাখতে বাহিরের জেলা থেকে শ্রমিক না আনতে নির্দেশনাও দিয়েছে জেলা প্রশাসন।হাওরের বোরো ফসল তুলা নিয়ে সৃষ্ট শ্রমিক সংকটে দুঃচিন্তায় কৃষককুল।
আরোও পড়ুন: অবশেষে প্রবাসী কাজলের স্ত্রী সন্তনদের হত্যাকারীকে আটক করেছ র্যাব-১
ইতোমধ্যেই জেলার বিভিন্ন হাওরে ধানকাটা শুরু হয়েছে। আগাম বন্যা থেকে হাওরের ধানকে রক্ষা করতে এবং শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে রয়েছেন কৃষকরা। কৃষকদের এমন সংকটে এগিয়ে এসেছেন কিছু জনসচেতন মানুষ। লকডাউন অবস্থায় গ্রামে ফিরে গরীব কৃষকদের ধান কাটায় সহযোগিতায় করছেন তারা। শিক্ষিত ও সচেতন যুবকদের এমন মানবিক কাজকে স্বাগত জানিয়েছেন হাওর পাড়ের কৃষকসহ সচেতন মহল এবং এলাকা বাসি,
জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউপির ছাউলি হাওরে গণমাধ্যমককর্মী কামরান উদ্দিন এর নেতৃত্বে কয়েকজন যুবক হাওরে সেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কাটা শুরু করেছে। আজ বুধবার সকাল থেকে রুদ্রমাখা অাকাশের নিচে রমজান মাসের রুযা রেখে ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামের এক কৃষকের ১-২কিয়ার জমির ধান কাটছেন । ধানকাটায় অংশ গ্রহন করেন, ইমরান উদ্দিন, অাব্দুল কাহার, আলি হুসেন, সহ প্রমুখ উপ উপস্থিত ছিলেন।
কামরান উদ্দিন বলেন, করোনাভাইরাসের আতঙ্কে হাওরের বোরো ফসল কাটার চরম শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষকরা ধান কাটা নিয়ে অনেকটা বিপাকের মধ্য আছেন। তুলনামুলক কৃষকদের ধান কেটে দিতে এলাকার কয়েকজন সচেতন নাগরিকদের নিয়ে কাজ শুরু করেছি। কৃষকদের এমন সংকটে শিক্ষক ও সচেতন মহলসহ বিভিন্ন পেশার লোকদের এগিয়ে আশার আহবান জানিয়েছেন তিনি।









