কমলগঞ্জে সাঁওতাল সমাজ সম্পর্কে নানা জানা অজানা বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত

0
324
bissobarta
বিশ্ব বার্তা

সাইফুল আলম চৌধুরী,কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পদ্মছড়া চা বাগানে সাঁওতাল সমাজের আয়োজনে সাঁওতালদের সমাজ সম্পর্কে নানা জানা অজানা বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁওতাল সমাজের সভাপতি সুভানন্দ সাওতাল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনীল সাওতাল। এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন সাওতাল সমাজের সহ-সভাপতি নবীন সাওতাল,সহ-সভাপতি মদন সাওতাল,সহ-সভাপতি লক্ষণ লাল সাওতাল, সহ সভাপতি তানুয়া সাওতাল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে সাওতাল সমাজের গুরুত্ব এবং তাদের জীবন ধারা নতুন সমাজের কাছে তুলে ধরেন।তিনি সাওতালদের বিভিন্ন ধরনের পূজা পার্বণ নিয়ে আলোচনাও করেন। তার বক্তব্যে তাদের ব্যবহৃত অতীত জিনিসগুলো ও তুলে ধরেন।তাছাড়া সাওতাল ছেলেমেয়েদের বিবাহ এবং কর্ম জীবন নিয়েও দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন এরকম অনুষ্ঠানের মাধ্যমে সাওতাল সমাজের অতীত ঐতিহ্য তুলে ধরে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সাঁওতাল সমাজে সভাপতি সুভানন্দ সাঁওতাল আরো বলেন সাঁওতাল সম্প্রদায়ের নতুন প্রজন্মকে আধুনিক ভাবে যোগ্য করে তুলতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং তিনি আরো বলেন অবশ্যই সাঁওতাল ঐতিহ্য ধারণ করতে হবে।

আপনার মতামত দিন