কমলগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ পর্যক্ষেণে ৮৪০০ টাকা জরিমানা আদায়

0
150
কমলগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ পর্যক্ষেণে ৮৪০০ টাকা জরিমানা আদায়
কমলগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ পর্যক্ষেণে ৮৪০০ টাকা জরিমানা আদায়

কমলগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কড়া পর্যবেক্ষণকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলা হয়েছে। মামলায় মোটরসাইকেল আরোহী ও দোকানদারদের কাছ থেকে নগদ ৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চলে।

অভিযানকালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতিরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কড়া পর্যক্ষেনকালে হেলমেটবিহিন মোটরসাইকেল চালনা, বিনা কারণে ঘুরে বেড়ানোসহ নানা অপরাধে ১৮৬০ ধারার ১৮৮ উপধারা ও ২৬৯ উপধারায় ৮টি মামলায় ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

পর্যবেক্ষণকালে নিত্য প্রয়োজনীয় মোদী দোকান ও খাদ্য সামগ্রীর দোকান ও ফার্মেসীতে বেশী লোক সমাগম না করে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়। রাস্তাঘাটে অহেতুক কেউ বের না হতেও বলা হয়েছে।

এসময় কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলা করে জরিমানা আদায় করার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন