কমলগঞ্জের ৯টি ইউনিয়নে মোট ৮ হাজার ৯৯৮ জনকে ভিজিএফ এর চাল বিতরণ

0
98
কমলগঞ্জের ৯টি ইউনিয়নে মোট ৮ হাজার ৯৯৮ জনকে ভিজিএফ এর চাল বিতরণ

কমলগঞ্জ সংবাদদাতাঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৮ হাজার ৯৯৮ জন উপকারভোগীর মাঝে প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

আজ রোজ শনিবার ১৪ই মার্চ সরকারের ভিজিএফ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মূজিব বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

প্রথমে মাধবপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর আলীনগর ইউনিয়নেরও ভিজিএফ চাল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, আমরা দুই পক্ষ হয়ে কাজ করতে চাই না আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মোঃ আসাদ্দুজামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো উমর ফারুক । সদস্য, জেলা বিএনপি আহবায়ক মোঃ দুরুদ মাষ্টার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নির্জনা আক্তার হেনা আলীনগর ইউনিয়ন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন