উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে হত্যার হুমকি দিয়ে চিঠি

0
206
উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে হত্যার হুমকি দিয়ে চিঠি
উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে হত্যার হুমকি দিয়ে চিঠি

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ সাবেক চীফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে হত্যার হুমকি দিয়ে চিঠি এসেছে।

এমপি আব্দুস শহীদের শ্রীমঙ্গল মিশন রোডস্থ বাসার ঠিকানায় ১৩ জুন ডাকযোগে এক চিঠি আসে। অনুরূপ একটি চিঠি এসেছে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে।

১৫ জুন শনিবার নিজেই উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি  কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

হাতে লেখা চিঠিতে উল্লেখ করা হয়- ‘উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপিকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে হিজমা থেরাপি এন্ড রোকিয়া সেন্টার, কুসুমবাগ, মৌলভীবাজার এসএ পরিবহনের পূর্ব পাশে দোতলা থেকে তা পরিচালনা করা হচ্ছে।ষড়যন্ত্রকারী আইএস মৌলভীবাজার জেলার পরিচালক তাজুল ইসলাম লুলু, গ্রাম দরগাহপুর, পোষ্ট বৃন্দাবনপুর কমলগঞ্জ, মৌলভীবাজার।

তার চাচা বিশিষ্ট রাজাকার আব্দুল হক (মাষ্টার ছিলেন) বর্তমানে মৃত। টাকার ব্যবস্থা হচ্ছে জামিমা স্টোর রাজদীঘিরপাড় কমলগঞ্জ, মৌলভীবাজারের স্বত্তাধিকারী ফজলুর রহমানের বিকাশসহ বিভিন্ন হুন্ডির মাধ্যমে যা আসছে লন্ডন ও আমেরিকা থেকে’।

চিঠির খামের উপরে প্রেরক হিসেবে লিখা আছে- ‘সুজন মিয়া, কদমতলী, সিলেট’।
উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল ১৫ জুন শনিবার রাতে জানান, ১৩ জুন বৃহস্পতিবার ডাক বিভাগ থেকে চিঠিটি মিশন রোডের বাসার ঠিকানায় আসে। সংসদ সদস্য সারা দিন নানা কর্মসূচী কার্যক্রম শেষ করে শুক্রবার রাত চিঠিটি খুলেন দেখেন।পরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে অবহিত করেন।

এদিকে চিঠির প্রেরককে খোঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক।

আরোও পড়ুন: কমলগঞ্জের ভিন্ন স্থানে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুকিপূর্ন্য

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি বলেন, যারা স্বাধীনতার পক্ষের শক্তিকে নির্মুল করতে চায়, যারা জনস্বার্থে করা কর্মকান্ড পছন্দ করে না, যারা পাকিস্তানের দালালী করে এবং প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ সরকার এবং নেতৃত্বে আঘাত আনতে চায়- এটা তাদের কাজ। আমি এটাকে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মনে করি।

আপনার মতামত দিন