নদীর জ্বলে গোসলে নেমে দুই বালকের অস্বাভাবিক মৃত্যু

0
145
নদীর জ্বলে গোসলে নেমে দুই বালকের অস্বাভাবিক মৃত্যু
ছবি: সংগৃহিত

ডেস্ক বার্তা: নীলফামারীর সৈয়দপুরে নদীর জ্বলে দুঃসাহস করে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

শুক্রবার(১৪জুন) বেলা দুপুর ২ ঘটিকায় শহরের পাটোয়ারীপাড়া চেতরা বটেরতল গ্রামের খড়খড়িয়া নদীতে এ ঘটনাটি ঘটে। তখন নদীতে স্রোত ছিল প্রচুর।

নিহতরা হলো, সৈয়দপুর পৌরসভার এলাকার কাজীরহাট পশ্চিমপাড়া রিকশাচালক মো. বাদলের ছেলে মো. মেরাজ (১৩) ও কাজীরহাট দক্ষিণপাড়ার আবেদ আলীর ছেলে মো. কোবরান আলী (১১)। মেরাজ ও কোরবান যথাক্রমে তাদের পাশের কাজীপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও প্রথম শ্রেণির নিয়মিত ছাত্র।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাঁচ থেকে ছয় জন বালক এক সঙ্গে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায়। গোসলে নেমে মো. মেরাজ ও মো. কোরবান নদীর পানির ঘূর্ণিপাকের মধ্যে পড়ে যায়। এ সময় তাদের চিৎকারে সঙ্গীরা তাদের উদ্ধার করতে গিয়ে নিজেরাও পানির ঘূর্ণিপাকের মধ্যে পড়ার উপক্রম হয়। পরবর্তীতে তারা নদী থেকে উঠে এসে আশপাশের লোকজনকে ঘটনাটি জানায়। পরে আশপাশের লোকজন অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই বলকের মৃতদেহ উদ্ধার করে।

আরোও পড়ুন: বেকার হলেও চিন্তা নেই ঘরে বসেই পেনশন পাবেন সবাই

মৃত্যুর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা। তিনি বলেন, এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। এর সঠিক তদন্ত করে আসল রহস্য বের করা হবে।

আপনার মতামত দিন