উৎসর্গের আয়োজনে পথশিশু ও সুবিধাবঞ্চিতদের ঈদের নতুন জামা বিতরন-শ্রীমঙ্গল

0
205
উৎসর্গের আয়োজনে পথশিশু ও সুবিধাবঞ্চিতদের ঈদের নতুন জামা বিতরন-শ্রীমঙ্গল
উৎসর্গের আয়োজনে পথশিশু ও সুবিধাবঞ্চিতদের ঈদের নতুন জামা বিতরন-শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতাধিক পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের নতুন জামা বিতরন করা হয়েছে।

সোমবার (৩ জুন) বিকেল ৫ঘটিকায় উপজেলার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উৎসর্গ এর আয়োজনে বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের হাতে নতুন জামা তুলে দেন অতিথিরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, ওসি (তদন্ত) সোহেল রানা, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা দাস, নিসর্গ ইকো কটেজের স্বত্ত্বাধীকারী মো: সামছুল হক, মানবাধিকার কর্মী এসকে দাস সুমন প্রমুখ।

আরোও পড়ুন: এবারের ছুটিতে ঘুরে আসুন পর্যটন রাজ্য কমলগঞ্জ

এসময় অতিথিরা শতাধিক সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন।

আপনার মতামত দিন