ইফতারির কারনে শাশুড়ির নির্যাতনে অতিষ্ট হয়ে নববধুর আত্মহত্যা

0
132
bissobarta.com
Nabudhu suicide

ইফতারির কারনে শাশুড়ির নির্যাতনে অতিষ্ট হয়ে নববধু হেলেনা আত্মহত্যা করেছেন। শ্বাশুড়ী তহেরা বেগম সকালে নববধু হেলেনার সাথে ইফতারি নিয়ে কথা কাটাকাটি শুনেছেন স্থানিয়রা।

শনিবার (১১মার্চ) দুপুর ২টায় এলাকাবাসী খবর পেয়ে এগিয়ে আসলে দেখেন নববধু হেলেনা বেগম(২০) ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, সকাল থেকে শামিম আহমদের মার সাথে নববধু হেলেনার ইফতারি নিয়ে কথাকাটাকাটি এবং ঝগড়া শুনেছেন। এক পর্যায়ে শাশুড়ী তাহেরা বেগমের চিৎকার শুনে লোকজন চুটে আসেন।

পুলিশকে সংবাদ না দিয়ে নববধুর লাশ মাটিতে নামিয়ে ঘরের বারান্ধায় রাখা হয়। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। হেলেনা উপজেলা ২নং লক্ষীপুর ইউনিয়নের হোসেন মিয়ার মেয়ে।

স্বামী শামীম আহমদ বলেন- আমি প্রতিদিনেই টিএসকো পাওয়ার লিঃ কোম্পানীতে কাজে যাই। যাওয়ার সময় হেলেনা কে হাসি মুখে রেখে যাই। তার সাথে আমার বিয়ের কেবল ৪মাস হয়েছে। আমি সুখেই ছিলাম। কি কারনে এঘটনা ঘটেছে আমি কিছুই বুঝতে পারছি না।

মায়ের সাথে ঝগড়ার বিষয়ে আমি কিছুই জানি না। আমি সংবাদ পেয়ে এসে দেখি হেলেনাকে বারান্ধায় শুয়ে রাখা হয়েছে।

সুত্র: সিলেট টুডে২৪ডটকম

আপনার মতামত দিন