হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’ চালু করেছে

0
135
bissobarta.com
অপারেটিং সিস্টেমের নাম ‘হংমেং

বিশ্ব বার্তা ডেস্ক: চীন হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমের কাজ অনেক আগ থেকেই শুরু করেছিল। সেই অপারেটিং সিস্টেমের নাম ‘হংমেং’। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ কাজ করেছে হুয়াওয়ে।

সোমবার (২০মে) হুয়াওয়ে সেন্ট্রাল ডটকমসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমের কথা বলা হয়েছে।

রোববার (১৯ মে ২০১৯ইং) আন্তর্জাতিক একটা সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি সামনে আসে।এ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ‘ব্ল্যাক লিস্ট’ এর কারণে হুয়াওয়ের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করতে যাচ্ছে গুগল। তবে ‘ওপেন সোর্স প্ল্যাটফর্ম’ এ থাকা সফটওয়্যারগুলোই শুধু সচল থাকবে হুয়াওয়ের স্মার্টফোনগুলোতে। একই সঙ্গে বর্তমানে বাজারে থাকা হুয়াওয়ের ডিভাইসগুলোতে আর কোনো ধরনের আপডেট ভার্সন পাওয়া যাবে না।এবং নতুন হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না।

আসলে চীনা বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে বরাবরই হুয়াওয়েকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আসছেন ট্রাম্প। গত বছর থেকে হুয়াওয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ফাইভ-জি সেবার কাজে হুয়াওয়েকে ‘নিষিদ্ধ’ও ঘোষণা করা হয়। এতে উদ্বিগ্ন হয়ে পড়ে টেলিকম নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার করা দেশগুলো। ফাইভজি নেটওয়ার্কে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার না করার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। যুক্তরাজ্য প্রথমে নিষেধাজ্ঞা আরোপ করলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে। এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুয়াওয়ে ।

এদিকে একটি সূত্র জানিয়েছে, হুয়াওয়ে তাদের ফোনগুলোতে ‘হংমেং’ অপারেটিং সিস্টেম গোপনে ব্যবহার করে আসছে। তবে, সূত্রটি অপারেটিং সিস্টেমের নাম নিশ্চিত করতে পারেননি। সূত্রটি বলেছে, অপারেটিং সিস্টেমের নাম ‘হংমেং’ না হয়ে এটি একটি সাংকেতিক নামও (কোডনেম) হতে পারে।

হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেছিলেন, ‘আমরা আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম প্রস্তুত করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’ তৈরি করেছে। এর কাজ শুরু হয়েছে সেই ২০১২ সাল থেকেই।

আরোও পড়ুন: হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’ চালু করেছে

এদিকে সোমবার হুয়াওয়ের গ্লোবাল অফিসের বরাতে জানিয়েছে, হুয়াওয়ে এবং অনার ব্র্যান্ডের যেসব স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য পণ্য এখন বিশ্ববাজারে আছে বা ইতিমধ্যে বিক্রি হয়েছে, সেগুলোর নিয়মিত সিকিউরিটি আপডেট এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে হুয়াওয়ে।

বিশ্বব্যাপী গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে সব সময় একটি নিরাপদ ও টেকসই সফটওয়্যার ইকোসিস্টেম তৈরি অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন