ধ্যান ভাঙে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা-নরেন্দ্র মোদি

0
140
bissobarta.com
নরেন্দ্র মোদি

বিশ্ববার্তা ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের এক মাস প্রচারণার পর গতকাল ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে আজ (রবিবার) সকালে মোদি ধ্যান ভাঙে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেন।

ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ চলছে। আট রাজ্যের ৫৯ আসনে আজ রবিবার শেষ ধাপের ভোটযুদ্ধ। এসব আসনে প্রায় ১০ কোটি ভোটারের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৯১২ প্রার্থীর

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সকালে ধ্যান ভেঙে কেদারনাথ গুহা থেকে বেরিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেন মোদি।টানা ১৭ ঘণ্টা ধ্যানমগ্ন শেষে রোববার সকালে ধ্যান ভাঙেন মোদি।

জানা যায়, দুই দিনের বিশেষ সফরে উত্তরখণ্ড আসেন মোদি। হিন্দুদের পবিত্রস্থান কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে সৃষ্টিকর্তার সান্নিধ্যে কাটানোর সংকল্প নেন। সেই মতে শনিবার পৌঁছে যান কেদারনাথ। গেরুয়া বসন পরে কেদারের গুহায় ধ্যানে বসে পড়েন।

কেদারনাথ ধামের প্রশংসা করে মোদি বলেন, এমন জায়গায় এসে আধ্যাত্মিত চর্চা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। এদিন কেদারনাথে মোদি এসেছেন শুনে স্থানীয়দের ভিড় দেখা যায়। সে সময় সবার দিকে হাত নেড়ে  অভিবাদন জানান প্রধানমন্ত্রী মোদি।

অন্যদিকে নরেন্দ্র মোদির বিরোধী দল মোদির এ ধ্যান করাকে নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে অভিযোগ তুলেছে।

আপনার মতামত দিন