রেলওয়ে স্টেশনে ২ টিকিট কালোবাজারি গ্রেফতার করলো গোয়েন্দা পুলিশ – আখাউড়া

0
198
bissobarta.com

মোঃজুয়েল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ২টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার( ২মে) বিকাল ৩ টার সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্মের সামনে থেকে অবৈদভাবে টিকিট বিক্রির সময় তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলো আখাউড়া পৌরশহরের শ্যামনগর গ্রামের আবুল খায়ের খলিফার ছেলে মোঃ স্বপন খলিফা(৩৪) এবং রাধানগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে শরীফ আহমেদ।

তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৫ টি টিকেটের ৮ টি সিট সহ গ্রেফতার করে গোয়েন্দা শাখার রেলওয়ে পুলিশ চট্টগ্রামেরর এস আই মো:আলী আকবর এর নেতৃত্বে।

এস.আই মোঃ আলী আকবর জানান, আজ বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে দাড়িয়ে বিভিন্ন ট্রেনের নাম বলে, প্রকাশ্যে টিকিট বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত দিন