আনোয়ারায় দুই জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত

0
204
আনোয়ারায় দুই জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত
আনোয়ারায় দুই জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত

মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ২ জন শরীরের করোনা ভাইরাস ( কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে।

শুক্রবার ( ১৫ মে) বিআইটিআইডিতে ২৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২৫ জনের ফলাফল পজিটিভ আসে। এর মধ্যে ১৭ জন চট্টগ্রামের, ৮ জন ভিন্ন জেলার। চট্টগ্রামের ১৭ জনের মধ্যে আনোয়ারা উপজেলা ২ জন্য করোনা ভাইরাস (কোভিড-১৯ ) পজিটিভ বলে নিশ্চিত করছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

আরো পড়ুন: লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী ভুল পথে হাঁটছেন – রুহুল কবির রিজভী

করোনা আক্রান্ত মধ্যে একজন আনোয়ারা উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা, রুফন কান্তি দত্ত ( ৩৩)।বাড়ি হাজীগাঁও এলাকায়। অপরজনের তোফিকুল ইসলাম তৌফিক (৫০)
বাড়ি বরুমছড়া এলাকায়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন অফিস থেকে রির্পোট পাওয়ার পর আনোয়ারায় ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ১৫ এপ্রিল ১ম করোনা রোগী শনাক্ত হয়।এ নিয়ে আনোয়ারায় তৃতীয় করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন