বিশ্ববার্তা ডেস্ক: চীনে নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায় সুস্থ হওয়া রোগীরা। গত ডিসেম্বরে যে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় তা নিয়ে প্রকাশিত এক গবেষণায় দেখা যাচ্ছে, দেশটিতে যারা আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন তাদের মধ্যে ৫ থেকে ১৫ শতাংশ রোগী ফের কোভিড-১৯ রোগে আক্রান্ত হন।
আরো পড়ুন: অসহায় ও দুস্থ মানুষের জন্য বিএনপি নেতার ‘মানবতার ঘর’
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের করোনা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য উন্মোচন করেছেন পিকিং বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিভাগের পরিচালক ওয়াং গুইকিয়াং।
এসময় তিনি জানান, একেক অঞ্চলে সুস্থ রোগীর পুনরায় আক্রান্ত হওয়ার হার ভিন্ন। যেমন কোথাও এই হার ছিল মাত্র ১ শতাংশ।
পিকিং বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের রিচালক ওয়াং গুইকিয়াং বলেন, বেশিরভাগ সুস্থ রোগী যারা কোভিড-১৯ পজিটিভি পজিটিভ হিসেবে পুনরায় শনাক্ত হয়েছেন তাদের মধ্যে এখনও রোগটির কোনও উপসর্গ দেখা যায়নি।এ নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি।
মহামারি এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা বেড়েছে চীনে।তবে এটা কেন হচ্ছে এ নিয়ে গবেষক, চিকিৎসক ও বিজ্ঞানীরা এখনো তেমন কোনো উপসংহারে পৌঁছাতে পারেননি।
করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুসারে, প্রাদুর্ভাব শুরুর পর চীনে এখন পর্যন্ত ৮২ হাজার ৮৮৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এছাড়াও মহামারি করোনায় আক্রান্তদের মধ্যে ৭৮ হাজার ৪৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।












