শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুর ট্রাকে পৃষ্ট হয়ে স্কুল ছাত্রকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।স্কুল ছাত্রকে হত্যার এই ঘটনটির অনেক দিন কেটে গেলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
এসময় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা দাবী জানায় ট্রাক চালককে গ্রেফতার করে ফাঁসি দেওয়া ও স্কুল চলাকালীন সময়ে বালুর ট্রাক চলাচল বন্ধ করা।
সোমবার সকালে উপজেলার ভুজপুর বাজারে আছিদ উল্লা বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ প্রতিবাদ সভায় অংশ নেয় দি মর্ণিং সান কেজি স্কুল , ডোবাগাও বি ইউ দাখিল মাদ্রাসা, নিরাপদ বাংলাদেশ চাই সহ বিভিন্ন স্কুল ও সংগঠনের শিক্ষার্থী, শিক্ষক ও সদস্যরা।
প্রতিবাদ সভায় আছিদ উল্লা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধনের সভাপতিত্বে ও বঙ্গকবি লুৎফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আজিজুর নাহারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, গত ২৫ মে (শনিবার) আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীর আলমগীর হোসেন (১৪) বাইসাইকেল চালিয়ে সিন্দুরখান বাজার থেকে নিজ বাড়ি সিক্কা আসছিল। আসার পথে খারিজ্জমা এলাকায় পৌছতেই দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিহত আলমগীর সিন্দুরখান ইউনিয়নের সিক্কা গ্রামের আব্দুল হক এর পুত্র।এই ঘটনার এতদিন পেড়িয়ে গেলেও এখনো কোন আসামী গ্রেফতার হয়নি। আসামী গ্রেফতার কওে ফাসির দাবী করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা আরো বলেন, স্কুলের পাশের রাস্তা দিয়ে ভোর থেকে রাত অব্দি একের পর এক বালু ভর্তি গাড়ি চলতে থাকে। ছোট ও সরু রাস্তাদিয়ে খুবই দ্রুত গতিতে গাড়ি চালায়। আমরা চাই আমাদের স্কুল চলাকালিন সময়ে এসব বালুর গাড়ির চলাচলা প্রশাসন বন্ধ করে দিক।
আরোও পড়ুন: উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে হত্যার হুমকি দিয়ে চিঠি
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, আসামীকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।আমাদের অভিযান অব্যাহত রয়েছে।আমরা যে কোন মুল্যে আসামীকে গ্রেপ্তার করবো।









